লালঘরে নয়, বৈঠক হলো ঢালচরের পুলিশ ক্যাম্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী (হাতিয়া)-ভোলা (মনপুরা) সীমানা বিরোধ নিরসনের লক্ষ্যে পূর্বনির্ধারিত বৈঠক হাতিয়ার ঢালচরের লালঘরের পরিবর্তে একই চরের এক পুলিশ ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় পূর্বনির্ধারিত চারটি আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়। সভায় বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউর রহমান, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালী উল্যাহ, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার (ভূমি) আবু হায়াত মো. রফিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা সাহাব উদ্দিন, সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির। সভায় নোয়াখালী জেলার পক্ষ থেকে ঢালচরে হাতিয়ার বাসিন্দাদের ভোটার তালিকা, হাতিয়ার দুই হাজার ৩৫৩ পরিবারকে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়ার তালিকাসহ বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করা হয়। তবে ভোলা জেলার পক্ষ থেকে ঢালচরের মালিকানার কোনো কাগজপত্র উত্থাপন না করেই কর্মকর্তারা শুধু বিতর্ক করেন বলে জানা যায়।