লালদিঘির পাড় কেটে ঐতিহ্য ধ্বংস
রংপুরের বদরগঞ্জে প্রাচীন লালদিঘির পাড়ের মাটি কেটে ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে। কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে ওই মাটি কেটে গোরস্থান ভরাট ও সড়কে ফেলা হচ্ছে। এতে মোগল আমলে খনন করা ওই দিঘিটির সৌন্দর্যহানি ঘটছে।
২০০৯ সালেও ওই দিঘির পাড়ের মাটি কেটে কয়েকটি ইটভাটায় নেওয়া হয়। এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিঘীর পাড় কাটা বন্ধ করে দেন। কিন্তু পাঁচ দিন ধরে আবার সেখানে মাটি কাটা হচ্ছে৷
বলদিয়াপাড়া গ্রামের জাহিদুল হক অভিযোগ করেন, এলাকার কিছু মানুষের প্রতিবাদের মুখে মঙ্গলবার দুপুর থেকে লালদিঘির পাড়ের মাটি কাটা বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে আবার কর্মসৃজনের শ্রমিক দিয়ে মাটি কাটা শুরু করা হয়।
বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার উত্তরে লালদিঘি এলাকায় গিয়ে দেখা যায়, কর্মসৃজন প্রকল্পের ৫০-৫২ জন শ্রমিক দিঘির পাড়ের মাটি কাটছেন৷
এলাকাবাসীর অভিযোগ, রোববার থেকে লালদিঘির পূর্ব এবং পশ্চিম পাড়ের মাটি কাটছেন শ্রমিকেরা।
নাম প্রকাশ না করার শর্তে কর্মসৃজন প্রকল্পের কয়েকজন শ্রমিক জানান, মঙ্গলবার স্থানীয় লোকজনের বাঁধার মুখে ওই দিঘির পাড়ের মাটি কাটার কাজ বন্ধ রাখা হয়। পরে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন মিয়ার নির্দেশে আবারও মাটি কাটা শুরু হয়।
ওই কর্মসৃজন প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সুমন মিয়া বলেন, ‘আমি তো ঐতিহ্যবাহী দিঘির পাড়ের মাটি বাড়িতে নিয়ে যাচ্ছি না। জনসাধারণের স্বার্থে ব্যবহার করছি৷ দিঘির পাড়ের কোনো দরকার আছে বলে মনে করি না। মাটি কাটার বিষয়টি আগেই ইউএনওকে জানিয়েছি।’
বদরগঞ্জের ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘আমিও জানি িদঘিটি ঐতিহাসিক। কিন্তু দিিঘর পাড় কাটলে সমস্যা কোথায়? ওই পাড়ের কারণে মানুষের যাতায়াতে সমস্যা হয়।’
লালদিঘি বাজারের মিষ্টি ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, স্থানীয় মানুষের জন্য এই দিিঘ গর্বের বিষয়। অথচ মাটি কেটে সৌন্দর্য মুছে ফেলা হচ্ছে। ইউএনওকে বলেও কাজ হচ্ছে না। লালদিঘি গ্রামের আশরাফুল আলম বলেন, দফায় দফায় মাটি কেটে শত বছরের ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে।
রংপুর অঞ্চলের ইতিহাস গবেষক আবুল কাশেম সরকার জানান, সোনারগাঁয়ের স্বাধীনচেতা ভূঁইয়া ঈসা খাঁকে দমনের উদ্দেশ্যে অভিযানের সময় উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলাকীর্ণ ওই জায়গায় মোগলবাহিনীর যাত্রাবিরতি ঘটে। তাঁদের পানির কষ্ট দূর করার জন্য তখনই সেখানে প্রায় তিন একর জায়গাজুড়ে খনন করা হয় একটি িদঘি। সেখানকার মাটি লাল হওয়ার কারণে দিিঘটির নামকরণ করা হয় লালদিিঘ। এই দিিঘর চারদিকে রয়েছে লাল মাটির পাড়। ওই সময় ওই স্থানে মোগলবাহিনী ৯ গম্বুজবিশিষ্ট একটি মসজিদও নির্মাণ করে। এই দিিঘ ও মসজিদটি ইতিহাসের সাক্ষ্য বহন করছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা জরুরি।