লালদীঘি মাঠে ৩১ মার্চ মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামী বাংলাদেশ ৩১ মার্চ লালদীঘি মাঠে আবারও মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। গতকাল রোববার আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। এর আগে ২৪ ফেব্রুয়ারি লালদীঘি মাঠে পুলিশি বাধায় তাঁদের মহাসমাবেশ হয়নি।২৪ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা ও লাঠিপেটার প্রতিবাদে গতকাল আন্দরকিল্লায় বিক্ষোভ সমাবেশ করা হয়। আসরের নামাজের পর সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগে শেষ হয়। এ সময় সমাবেশের চারপাশে পুলিশ মোতায়েন ছিল।সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে কোরআন, হাদিসবিরোধী কোনো আইন হচ্ছে বলে আমরা শুনছি। এ জন্য আমরা মাঠে নেমেছি। আর সরকার দমন-পীড়নের মাধ্যমে আমাদের প্রতিহত করার চেষ্টা করছে। টুপিওয়ালা-দাড়িওয়ালাকে বাদ দিয়ে এ দেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না।’বক্তারা বলেন, ‘যেসব পুলিশ আলেমদের ওপর গুলি চালিয়েছে তাদের আমরা ক্ষমা করে দিয়েছি। কিন্তু যাঁরা নির্দেশ দিয়েছেন তাঁদের বিচার হবে।’ফিরোজ শাহ জামে মসজিদের মহাপরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের নেতা মঈনুদ্দিন, আজিজুল ইসলাম, ফজলুল করিম প্রমুখ।