লালদীঘিকে সুইমিংপুলে রূপান্তর কার্যক্রম অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালদীঘিকে সুইমিংপুলে রূপান্তরের প্রক্রিয়া ও কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।গত বছরের ১৮ মে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত রূপান্তরের কার্যক্রম স্থগিত করেন ও রুল জারি করেন। রুলে দীঘিটিকে সুইমিংপুলে রূপান্তরের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল আদালত রায় ঘোষণা করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত দীঘিকে সুইমিংপুলে রূপান্তরের কার্যক্রম অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে লালদীঘি জলাশয়কে দীঘি হিসেবেই সংরক্ষণ করতে হবে।