লালন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুই দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংসদ তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন। উধুনিয়া ইউপির চেয়ারম্যান আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামী লীগের নেতা মো. ইদ্রিস আলী প্রমুখ।