লালন বিষয়ে মুচকুন্দ দুবের বক্তৃতা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুচকুন্দ দুবে
মুচকুন্দ দুবে

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অধ্যাপক মুচকুন্দ দুবে আজ রোববার বিকেল চারটায় ‘লালন ফকিরের সাধনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেবেন। ঢাকার ধানমন্ডি ২৭-এ বেঙ্গল শিল্পালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। অনুষ্ঠানে আরও আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও লালন গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। লালনপ্রেমী লেখক ও পাঠকেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, কূটনৈতিক জীবন শেষে মুচকুন্দ দুবে ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং পরে সেখান থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি লালন সাঁইয়ের সৃষ্টিকর্ম বিষয়ে কাজ করছেন। বাংলা সাহিত্য, বিশেষ করে বাংলাদেশের সাহিত্য বিষয়ে তাঁর আগ্রহ ও অভিনিবেশ রয়েছে। বর্তমানে তিনি ভারতের বেসরকারি সংস্থা কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট।