লালন শাহ পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে পদ্মা নদীর পাড়ে অবস্থিত লালন শাহ পার্কে প্রবেশের ক্ষেত্রে টিকিটের ব্যবস্থা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লালন শাহ পার্ক ইজারা দেওয়া হবে না। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে আরও বলা হয়েছে, লালন শাহ পার্কের নিরাপত্তাবেষ্টনী নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, যা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।