লালন সাঁই বটতলার ১০ বছর উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোসপাড়ার লালন সাঁই বটতলাকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে ওই বটতলায় লালনগীতির আসর বসে। দেশের খ্যাতনামা লালনসংগীতশিল্পীরা এই আসরে সংগীত পরিবেশন করেন।
বৃহস্পতিবার বিকেলে এই পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল হাসান। লালন সাঁই বটতলার প্রতিষ্ঠাতা ও লালন চর্চাকেন্দ্র পদ্ম হেমধামের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক আফরোজা প্রমুখ। এ সময় জেলা প্রশাসক পাঠাগার নির্মাণসহ প্রয়োজনীয় কাজের জন্য লালন সাঁই বটতলাকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন।
পরে সন্ধ্যা থেকে সারা রাত লালন সাঁই বটতলাসংলগ্ন এলাকায় লালনসংগীত আসর বসে।