লালন স্মরণ উৎসব শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৪তম তিরোধান দিবস আজ পয়লা কার্তিক। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী স্মরণ উৎসব। লালন একাডেমির পাঁচ দিনের এই আয়োজনে থাকছে প্রতিদিন সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮৯০ সালের এই দিনে ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এর পর থেকে তাঁর মাজার চত্বরে সাধুসঙ্গ হয়ে আসছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধন হবে সন্ধ্যায়।