লালন স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় কাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। উৎসবে লালন একাডেমির আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা ও লালনসংগীতানুষ্ঠান হবে। ফকির লালন শাহ দোলপূর্ণিমা তিথিতে সাধুদের নিয়ে এক দিনের সাধুসঙ্গ করতেন। এরই ধারাবাহিকতায় লালন একাডেমি প্রতিবছর এ আয়োজন করছে। লালন সমাধির খাদেম মহাম্মদ আলী শাহ বলেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখড়াবাড়িতে সাধু, ভক্ত ও অনুসারীরা আসতে শুরু করেছেন। দোলপূর্ণিমা তিথিতে সাধু বাউলদের সাধুসঙ্গ এক দিনই হবে। তবে মেলা চলবে পাঁচ দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লালন একাডেমির সহসভাপতি মুজিব-উল-ফেরদৌস জানান, অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে।