লালন স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রহ্লাদপুর ইউনিয়নের সাধুর বাজার এলাকায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলা শুরু হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম গতকাল শনিবার বিকেলে ওই উৎসব ও মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফকির খালেক সাঁই। অন্যান্যে মধ্যে বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, স্থানীয় সমাজসেবক মো. আসমত আলী মোড়ল, জাহাঙ্গীর আলম প্রমুখ।