প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যদি কিছু জানতে হয়, মন দিয়ে শুনতে হয়/ শুনবো বেশি বলবো কম, আমরা সবাই চেতন’—এ স্লোগান নিয়ে গত মঙ্গলবার রাতে পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারে দুই দিনের ১৭তম বার্ষিক সাধুসঙ্গ ও লালন স্মরণোৎসব শেষ হয়েছে। চাটমোহরের ‘লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্র’ এ অনুষ্ঠানের আয়োজন করে। দুই দিনের এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম প্রমুখ। পাবনা অফিস