প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তর লালন স্মরণোৎসব গতকাল মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে। শ্রীপুর উপজেলার সাধুর বাজার লোহাগাছিয়ায় খালেক সাঁইজির আখড়াবাড়ি প্রাঙ্গণে স্মরণোৎসব উদ্বোধন করেন আবদুল ফকির খালেক সাঁইজি। এ উপলক্ষে সেখানে মেলারও আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে লোহাগাছিয়ার সাধুর বাজার এলাকায় গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক শ লোক উপস্থিত হয়েছেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা লালনশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাধুর বাজারের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য দেন কবি, গীতিকার, সুরকার শামীম রুমি টিটন, মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল হক আকন্দ প্রমুখ। মেলায় নাগরদোলা, মোটরসাইকেল খেলা, বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং নানা পসরা নিয়ে বিভিন্ন দোকানপাট বসেছে।