লালনের স্মরণে স্বরলিপির সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালন সাঁইয়ের ১২৬তম প্রয়াণ দিবস উপলক্ষে সংগীতসন্ধ্যার আয়োজন করে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম। ১৮ নভেম্বর সংগঠনের আগ্রাবাদ কার্যালয়ে এই সংগীতের আসর অনুষ্ঠিত হয়। শুরুতে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ধন্য ধন্য বলি তারে’।

সংগঠনের সভাপতি মানস শেখরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ, গীতিকার গোলাম মোস্তফা, শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশব জিপসী, মানস শেখর, সুরঞ্জিত সরকার, বনানী শেখর রুদ্র, সীমা দাশ, শম্পা চন্দ প্রমুখ। আসরে শিল্পীরা ‘পাবে সামান্যে কি তার দেখা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘ইতরপনা কার্য আমার’সহ বেশ কয়েকটি লালনগীতি পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন অদিতি সেন, চন্দ্রিমা মহাজন, মাহিকা শেখর, ইন্দ্রনীল রুদ্র, সীমা দাশ, তাহমিনা আক্তার, বনানী শেখর প্রমুখ। বিজ্ঞপ্তি।