লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাকের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে আবদুর রাজ্জাকের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে আবদুর রাজ্জাক বলেন, ‘ অবৈধভাবে আমার পদ স্থগিত করা হয়েছে।’