লালপুর-বাগাতিপাড়া বিএনপিতে ‘তৃতীয় শক্তি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর-বাগাতিপাড়া নির্বাচনী এলাকায় বিএনপির রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাবের ঘোষণা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। শনিবার লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুল মাঠে তাঁকে দেওয়া গণসংবর্ধনায় তিনি এই ঘোষণা দেন। নাটোর জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম ওরফে বিমলের সভাপতিত্বে সভায় দুই উপজেলার কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক যোগ দেন।