লালপুরে আ.লীগ কর্মীকে খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে আওয়ামী লীগের কর্মী সাখাওয়াত হোসেনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে সাখাওয়াতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা করেন। বিএনপির ১৭ কর্মী-সমর্থককে মামলার আসামি করা হয়েছে।

দুর্বৃত্তরা বুধবার বেলা দেড়টার দিকে সাখাওয়াতকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় তাঁর সহযোগী জাকির হোসেনও আহত হন। তিনি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।