লালপুরে আইন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আইনবিষয়ক সচেতনতামূলক পুস্তিকা আইন সহায়িকা বইয়ের ওপর এক কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
চেষ্টা বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় লালপুর পাবলিক লাইব্রেরি আয়োজিত কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল (ডিআইজি) মোহামঞ্চদ আবদুল্লাহেল বাকী, পিপিএম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির পরাগ।