লালপুরে খুদে বার্তায় ভোট প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রিয় বন্ধুরা, আগামী ৪ জুনের নির্বাচনে দয়া করে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।’ নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের একজন সদস্য পদপ্রার্থী খুদে বার্তা পাঠিয়ে এভাবে ভোট চাইছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদী ইউপির নবীনগর, শিবনগর ও নাঙলা গ্রাম নিয়ে ১ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁরা হলেন বাদশা আলী মণ্ডল, শাহজাহান মণ্ডল, শাহাবুল ইসলাম, ইদ্রিস আলী কবিরাজ ও মাহামুদুল আলম। ভোটার সংখ্যা দুই হাজার ৩৪২। সদস্য পদপ্রার্থী একজন জানান, তিনি ভোট চেয়ে ৮২৫ জন ভোটারকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছেন।ওই ওয়ার্ডের ভোটার জামাত আলী মণ্ডল, খায়রুল বাসার, জাহেদ ইকবাল, আবদুল হাই, জালাল উদ্দিন প্রমুখ জানান, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের উদ্যোগের কারণে এখন সবকিছুই অনেক সহজ হয়ে গেছে।উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪১৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ মে; প্রতীক বরাদ্দ করা হবে ২০ মে এবং ভোট নেওয়া হবে আগামী ৪ জুন।