লালপুরে গুলি ও মাদকসহ দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পদ্মা নদীতে গতকাল সোমবার অভিযান চালিয়ে পুলিশ গুলি ও মাদকসহ জিয়াউর রহমান ও রবিউল ইসলাম নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। পরে পুলিশ ওই দুই তরুণকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের হাতে ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিয়াউর রহমান আগ্নেয়াস্ত্রসহ পরনের প্যান্ট খুলে নদীতে ফেলে দেন। পরে তাঁর জ্যাকেটের পকেট থেকে চারটি গুলি ও সন্ত্রাসীদের ব্যবহূত নৌকা থেকে ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।