লালপুরে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার রাকিবুল ইসলাম (২৫) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল রোববার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামার এলাকার কচুয়া কারিগরপাড়ার আন্দির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।রাকিবুল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুলের সঙ্গে পার্শ্ববর্তী বালিতিতা ইসলামপুর গ্রামের রায়নু সরদারের ছেলে আরিফের সমর্থকদের মধ্যে শনিবার রাতে সংঘর্ষ হয়। এতে রাকিবুলের চাচা নজরুল ইসলাম (৪০) ও মানিক মণ্ডল আহত হন। রোববার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামার এলাকার কচুয়া কারিগরপাড়ার আন্দির মাঠ এলাকায় গলা কাটা অবস্থায় রাকিবুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর মর্গে পাঠায়।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালে তাঁরা একটি মোটরসাইকেলে করে রাকিবুলসহ তিন ব্যক্তিকে ওই মাঠে আসতে দেখেন। ওই সময় মাঠে আরিফ, হাসান ও লালন নামের তিন ব্যক্তিকে দেখা যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রামকৃষ্ণপুর গ্রামের শমসের আলীর ছেলে শফিকুল ইসলামকে আটক করেছে।