লালপুরে নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৃত্তিকা ঘনিষ্ঠ মানুষ চাই’ স্লোগান নিয়ে নাটোরের লালপুরে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নাট্যোৎসব। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে সুস্থধারার সাংস্কৃতিক চর্চাকে অব্যাহত রাখার প্রত্যয়ে এ নাট্যোৎসবের আয়োজন করেছে ‘চলন নাটুয়া’ নাট্যগোষ্ঠী। উপজেলার দয়ারামপুর ধুপইল বাজার-সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দিনে সিরাজউদ্দৌলা এবং শেষের দিন সোনার মেডেল নাটক মঞ্চায়িত হবে। এ ছাড়া আজ সকালে শোভাযাত্রা এবং বিকেলে নাট্যজন সংবর্ধনার আয়োজন রয়েছে।