লালপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বরমহাটি গ্রামে শনিবার রাতে আব্বাছ আলী (৫৬) নামের সাবেক এক ইউপি সদস্য প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।

লালপুর থানার পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার বরমহাটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্বাছ আলী তাঁর বাড়ির সামনে বসে তাঁর আত্মীয় উজির উদ্দিনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আব্বাছ আলীকে। উজির উদ্দিন সেখানে চিকিৎসাধীন। এ খবর ছড়িয়ে পড়লে বরমহাটি গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে লালপুর থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
আব্বাছ আলীর মৃত্যুর বিষযট নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। রাত পৌনে ১১টার দিকে ওসি বলেন, তিনি ঘটনাস্থল অবস্থান করছেন। নিহত ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে তিনি এলাকাবাসীর কাছে শুনেছেন।