লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানা ১৬২ মণ জব্দ
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির বেশ কয়েকটি কারখানার সন্ধান পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব কারখানার সন্ধান পান। একই দিন আদালত আরেকটি স্থানে অভিযান চালিয়ে ১৬২ টিন (প্রতি টিনে ৪০ কেজি) ভেজাল গুড় জব্দ করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫-এর সদস্যরা তাঁকে সহায়তা করেন। তাঁরা গতকাল বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির বেশ কয়েকটি কারখানার সন্ধান পান। কারখানায় গুড়ে ভেজাল মেশানোর জন্য হাইড্রোজ, ফিটকিরি, চিটাগুড়, ঝোলাগুড়, ভুট্টার আটা, বিভিন্ন রাসায়নিক পদার্থ, চিনি ও রং পাওয়া গেছে।একই দিন আদালত লালপুরের এয়ারপোর্ট মোড়ে সানাউল্লাহর গুদামে অভিযান চালিয়ে ১৬২ টিন ভেজাল গুড় জব্দ করেন। এ সময় দরজা ভেঙে গুদামে ঢুকে কাউকে পাওয়া যায়নি। জব্দ করা গুড়ের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। পরে এই ভেজাল গুড় পদ্মা নদীতে ফেলে ধ্বংস করা হয়। গুদামের মালিক সানাউল্লাহ জানান, তিনি খোকন ও মজিদ নামের দুই ব্যক্তিকে ঘর ভাড়া দিয়েছেন।