লালপুরে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া কলেজ মাঠে ভারতে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধাদের মিলনমেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) সাজদার হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, আজবার আলী, মাওলানা নাঈমুদ্দিন, করপোরাল (অব.) শামসুল হক, ওমর আলী বাদশা, সোলায়মান আলী, মজের উদ্দিন, জাম্মদ আলী প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধে অবদান নেই এমন কেউ যাতে মুক্তিযোদ্ধা সেজে জাতীয় স্বার্থ লুণ্ঠন করতে না পারে, সে জন্য মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স ঠিক রেখে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করার আহ্বান জানান। এর ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ২৮ জানুয়ারি লালপুরের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের দিন ধার্য রয়েছে।