লালপুরে মেছো বাঘ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলায় এক কৃষক গত শনিবার রাতে বাড়ির পাশের পুকুরপাড় থেকে এই মেছো বাঘটি আটক করেন। গতকাল স্থানীয় সাংসদ মেছো বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন l প্রথম আলো
নাটোরের লালপুর উপজেলায় এক কৃষক গত শনিবার রাতে বাড়ির পাশের পুকুরপাড় থেকে এই মেছো বাঘটি আটক করেন। গতকাল স্থানীয় সাংসদ মেছো বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন l প্রথম আলো

নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামে গত শনিবার একটি মেছো বাঘ আটক করেন স্থানীয় কয়েকজন। উপজেলা প্রশাসন গতকাল রোববার প্রাণীটিকে উদ্ধারের পর রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাধাকান্তপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে টিটু খান (২৫) বাড়ির পার্শ্ববর্তী নিজেদের পুকুরের কাছে গিয়ে একটি মেছো বাঘ দেখতে পান। তখন তিনি মুঠোফোনে তাঁর অন্য ভাইদের ঘটনাটি জানান। পরে তাঁর ভাইয়েরা এসে ফাঁদ পাতেন। এক ঘণ্টার চেষ্টায় তাঁরা বাঘটিকে আটক করেন। খবর পেয়ে পুলিশ বাঘটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেন।
গতকাল বিকেলে রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আমজাদ হোসেন উপজেলা পরিষদে এলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ বাঘটি তাঁর কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, বাঘটি লম্বায় প্রায় আড়াই ফুট। উচ্চতা প্রায় দেড় ফুট। তিনি বলেন, ধরার সময় মেছো বাঘটি কিছুটা আহত হয়। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে।