লালপুরে ময়নার যুদ্ধ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরের ময়নার যুদ্ধ দিবস পালিত হয়েছে গতকাল বুধবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সম্মুখযুদ্ধে সাঁওতাল তীরন্দাজসহ প্রায় ৪০ জন বাঙালি শহীদ হন। মুক্তিপাগল জনতা, ইপিআর ও আনসার বাহিনীর হাতে পর্যুদস্তু হয়ে ২৫ নম্বর পাঞ্জাব রেজিমেন্ট ধ্বংস হয়। ময়নার যুদ্ধে শহীদ পরিবারের উদ্যোগে ময়নার শহীদ স্মৃতিসৌধে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মুক্তিবাহিনীর প্রথম বিজয়ের স্বীকৃতি ও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের দাবি জানানো হয় এসব অনুষ্ঠানে।