লালপুরে যুবলীগের নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক (৩৫)। গত সোমবার রাতে পালোহারা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাবিলউদ্দিনকে (৪৫) গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে পালোহারা গ্রামের সুজন, কাবিলউদ্দিনসহ কয়েকজন সন্ত্রাসী আবু বক্করের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আবু বক্করকে গুলি করে। একটি গুলি তাঁর ডান হাঁটুতে লাগে।পরে আবু বক্করকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বক্করের হাঁটুতে অস্ত্রোপচার করে একটি গুলি বের করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে সরকারি একটি পুকুর ইজারা নেন স্থানীয় সোহেল নামে এক ব্যক্তি। সেই পুকুর দেখাশোনা করতেন কদিমচিলান ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর। দীর্ঘদিন ধরে ওই পুকুরের দখল নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।এ ঘটনায় আবু বক্করের ভাই আকবর আলী বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে গতকাল লালপুর থানায় চাঁদাবাজির মামলা করেছেন। লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, পুকুরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।