লালপুরে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে গতকাল শনিবার দুপুরে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটির মা জানান, স্থানীয় পদ্মা কিন্ডারগার্টেন (কেজি স্কুলের) শিশু শ্রেণীর ওই ছাত্রীকে তার মা স্কুল থেকে বাড়ি নিয়ে আসেন। তাকে বাড়িতে রেখে তিনি নদীতে গোসল করতে যান। এ সময় একই গ্রামের বক্করের পুত্র শনপাপড়ি বিক্রেতা আসাদুল (১৫) মুঠোফোনে চার্জ দেওয়ার অজুহাতে বাড়িতে আসে। ছয় বছরের ওই শিশুকে একপর্যায়ে ভুলিয়ে ধর্ষণ করে। শিশুর মা বাড়িতে আসা টের পেয়ে সে পালিয়ে যায়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, তিনি বিষয়টি জেনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।