লালপুরে শ্মশানের ৭৪টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে হালুয়াডাঙ্গা শ্মশানের বিভিন্ন ধরনের ৭৪টি গাছসহ অসংখ্য ফুলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। শ্মশান কমিটির সভাপতি নিরেশ চন্দ্র মণ্ডল জানান, শ্মশানের ৩৩ শতাংশ জমির ৭৪টি গাছ এবং শ্মশানের শোভা বর্ধনের বেলি, কলাবতী, কাঞ্চন, মাধবীলতাসহ বিভিন্ন ধরনের অসংখ্য ফুলের গাছ কে বা কারা কেটে ফেলেছে। দুই থেকে পাঁচ বছর বয়সের এসব গাছের মধ্যে রয়েছে কাঁঠাল , মেহগনি, সুপারি , আম, নিম, দেবদারু, নারকেল এবং বেলগাছ রয়েছে। এ বিষয়ে লালপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।