লালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা, শেরপুরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা ও বগুড়ার শেরপুরে এক গৃহবধূ খুন হয়েছেন।থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার পর লালপুরের দিলালপুর-রায়পুর গ্রামের বাসিন্দা ও ওয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ভাসান প্রামাণিক (৫০) বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির অদূরে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়।জানা গেছে, ১৯৯৯ সালের ২৮ মার্চ এলাকার দুই দলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে আবু বক্কর নামের একজন নিহত হন। ভাসান আবু বক্কর হত্যা মামলার আসামি ছিলেন। গত ২২ সেপ্টেম্বর ভাসান আবু বক্কর হত্যা মামলায় বেকসুর খালাস পান।এদিকে বগুড়ার শেরপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে নিজ ঘরে নিহত হয়েছেন ফুলেরা বেগম ওরফে ফুলি (৪৩)। তাঁর স্বামী ফজলার খানকে (৫০) অচেতন অবস্থায় বাড়ির পাশে এক লিচুবাগান থেকে উদ্ধার করা হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘরের মেঝে থেকে ফুলেরার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা কাপড় দিয়ে পেঁচানো ছিল। বাড়ির পাশে একটি লিচুবাগানে গাছের সঙ্গে বাঁধা ফজলারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে ফজলারের ঘরের একটি স্টিলের বাক্স তালাভাঙা অবস্থায় উদ্ধার করা হয়।