লালপুরে ১২ বছর পর আ.লীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আফতাব হোসেনকে সভাপতি ও ইসহাক আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে৷ ১২ বছর পর গত শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০২ সালের ২৫ অক্টোবর লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়৷ সম্মেলনে ইউনুস আলী সভাপতি ও ইসহাক আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নেতা-কর্মীরা নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিলেন৷ তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷