লালপুরে ১৫ দিনে ২০ বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় ১৫ দিনে ২০ বাড়িতে চুরি হয়েছে। চোরেরা মোবাইল ফোনসেট, জামা-কাপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নিয়েছে।জানা গেছে, ৪ জুন গোপালপুর মহল্লার সুরঞ্জর সরকারের ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকাসহ ১০ হাজার টাকার মলামাল এবং গোপালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনসুর রহমানের টিউবওয়েল ও বেশিনসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল চুরি যায়। ১৪ জুন বিরোপাড়া মহল্লার নিপেন্দ্র নাথ মাস্টারের বাড়িতে ঘরের তালা ভেঙে নগদ ১৪ হাজার টাকা, কাপড়-চোপড় ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়।