লালপুরে ৩০০ বস্তা সিমেন্ট উদ্ধার, একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা সিমেন্ট গত রোববার নাটোরের লালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।লালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে লালপুর কলেজ মোড় এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ১০৪ বস্তা, লালপুর বাজারের ওসমানের ভাঙাড়ির দোকান থেকে ৮৩ বস্তা এবং লালপুর বাজারের সিমেন্ট ব্যবসায়ী গোলাম মোস্তফার বাড়ির গুদাম থেকে ১১৩ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।আকিজ সিমেন্ট কোম্পানির আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা নূরুজ্জামান সরকার জানান, ওই ৩০০ বস্তা সিমেন্ট তাঁদের কারখানা থেকে ট্রাকে করে নিয়ে আসার সময় ট্রাকটি ছিনতাই হয়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় ট্রাকের মালিক ফরিদ উদ্দিন মামলা দায়ের করেছেন।