লালবাগ কেল্লার অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের নির্দেশনা অনুসারে লালবাগ কেল্লার অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ঢাকা জেলা রোভার স্কাউটস।গতকাল শনিবার দুপুরে সংগঠন দুটির যৌথ উদ্যোগে লালবাগ কেল্লার মূল ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি পালনের সময় বক্তারা এ দাবি জানান।মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পবার ঐতিহ্য সংরক্ষণ দলের আহ্বায়ক সামশুল ওয়ারেস। বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, সৈয়দ সগীরুজ্জামান, তৌফিকুর রহমান, ঢাকা জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার লিয়াকত আলী প্রমুখ। বক্তারা লালবাগ কেল্লা রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুসারে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।