লালবাগে একটি ভবন 'একটু' হেলে পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবন পাশের একটি ভবনের দিকে ‘একটু’ হেলে পড়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, লালবাগের ২/২ আরএমজি সড়কের ওই ভবনটি পাশের ভবনের দিকে কিঞ্চিৎ হেলে পড়েছে। তাঁদের একটি দল ঘটনাস্থলে গেছে।

লালবাগ থানা-পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, তাঁদের থানা থেকে একজন উপপরিদর্শকের নেতৃত্বে একটি দল ভবন মালিক ও ভাড়াটেদের সঙ্গে কথা বলেছে। থানা থেকে রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবহিত করা হয়েছে।