লালবাগে গুদামে আগুন, দগ্ধ ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার লালবাগ এলাকার একটি গুদামে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন আবদুল বাতেন (৩০), আবদুল মজিদ (২৫) ও কিশোর হুমায়ুন কবির (১৭)। তাঁরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্ন ইউনিটের চিকিৎসক উম্মে সালমা জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।