লালবাগে ছয় তলা ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালবাগের পোস্তায় ছয় তলা ভবনে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে অবস্থান করছে। প্রাথমিকভাবে কী কারণে আগুন লাগার এই ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।