লালবাগে তিনজনের ওপর এসিড ছুড়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুড়ে মারা এসিডে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পারুল আক্তার পিয়া (২৩), পারভীন (২৮) ও মো. সেলিম (২৬)। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার দিকে বেড়িবাঁধের ঢাল দিয়ে (সেকশন) একটি রিকশায় ওই তিনজন যাচ্ছিলেন। তাঁরা সম্পর্কে ভাইবোন বলে জানা গেছে। এ সময় কে বা কারা তাঁদের ওপর এসিড ছুড়ে মারে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। কী কারণে বা কারা এসিড ছুড়ে মেরেছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।