লালবাগে দগ্ধ তিনজনের মধ্যে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। একজন শুক্রবার দিবাগত মধ্যরাতে অন্যজন আজ শনিবার বিকেলে মারা যান। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, নিহত দুজন হলেন আবদুল মজিদ (২৫) ও আবদুল বাতেন (২৭)। এ ছাড়া এখনো চিকিৎসাধীন আছেন হুমায়ুন (১৭)।
গতকাল শুক্রবার বেলা দেড়টার লালবাগের কেল্লারমোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বার্ন ইউনিটের চিকিৎসক উম্মে সালমা সাংবাদিকদের বলেন, দগ্ধ তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে। হুমায়ুনের শরীরের ৫২ শতাংশ, মজিদের ৪৬ শতাংশ ও বাতেনের আনুমানিক ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।