লালবাগে ধসে পড়ল পরিত্যক্ত ভবনের দেয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার লালবাগে আজ শুক্রবার সন্ধ্যার পর ঝুঁকিপূর্ণ একটি দোতলা ভবনের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত ভবনটির পূর্ব পাশের দেয়াল ধসে পড়েছে। তিনি জানান, আগে এই ভবনটি লালবাগ পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হতো। ঝুঁকিপূর্ণ হওয়ায় সাড়ে তিন মাস আগে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই ভবনটি নিয়ে সরকারের সঙ্গে এক ব্যক্তির মামলা চলছে।