লালবাগের হাজীবেগ মসজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে বলা হয় মসজিদের শহর। সুলতানি আমল থেকে এই ঢাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত। আর গুরুত্বপূর্ণ বলেই বিভিন্ন আমলে এই নগরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে মসজিদ। কালের সাক্ষী সেসব মসজিদের বেশির ভাগই বিলুপ্ত, বাকিগুলো বিলুপ্তির পথে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত মসজিদগুলোর অবস্থা কিছুটা সন্তোষজনক হলেও তালিকার বাইরে থাকা মসজিদগুলোর অবস্থা শোচনীয়। আলোচনা ও গবেষণাভুক্ত না হওয়ায় অনেক ঐতিহাসিক স্থাপনা মানুষের অদেখাও রয়ে যাচ্ছে। তেমনি একটি স্থাপনা রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী রোডের ‘হাজীবেগ জামে মসজিদ’। মসজিদের শিলালিপিটি থেকে জানা যায়, সপ্তদশ শতকের (১৬৭৩) শেষের দিকে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। মসজিদের ছবিগুলো সম্প্রতি তুলেছেন আবদুস সালাম

মসজিদটি তিন গম্বুজবিশিষ্ট। মাঝখানের গম্বুজটি পাশের দুটি গম্বুজের তুলনায় বড়।
মসজিদটি তিন গম্বুজবিশিষ্ট। মাঝখানের গম্বুজটি পাশের দুটি গম্বুজের তুলনায় বড়।
মসজিদটির মূল কাঠামো এখনো প্রায় অবিকৃত রয়েছে।
মসজিদটির মূল কাঠামো এখনো প্রায় অবিকৃত রয়েছে।
মসজিদের প্রবেশপথে এখনো রয়েছে শিলালিপিটি।
মসজিদের প্রবেশপথে এখনো রয়েছে শিলালিপিটি।
মূল মসজিদের প্রবেশপথ তিনটি। ভেতরে মেহরাবও তিনটি।
মূল মসজিদের প্রবেশপথ তিনটি। ভেতরে মেহরাবও তিনটি।
ভেতরে জায়গা ১৩০০ থেকে ১৫০০ বর্গফুটের মতো।
ভেতরে জায়গা ১৩০০ থেকে ১৫০০ বর্গফুটের মতো।