লালমনিরহাট ক্যান্টনমেন্ট কলেজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট মিলিটারি ফার্মের উদ্যোগে সেনা শিক্ষাপল্লির অংশ হিসেবে গতকাল বুধবার লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী পিএসসি।
২০১৫ শিক্ষাবর্ষের জন্য শুধু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১৭ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে।