লালমনিরহাট পৌর বিএনপির সভাপতিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মোশাররফ হোসেনকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জেলা শহরের মিশন নব জীবন মিলনায়তনে রাত আটটার দিকে অনুষ্ঠিত ওই সভায় দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোশাররফ হোসেনকে সর্বসম্মতিক্রমে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।