লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের (মডেল হাইস্কুল) প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উদ্যাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শোভাযাত্রা, বিকেলে সঞ্চৃতিচারণা ও রাতে র্যাফল ড্র। উৎসবের অন্যতম উপদেষ্টা কামরুল হাসানের আকসিঞ্চক মৃত্যুতে উৎসবের পূর্বনির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা পর্ব বাতিল করা হয়।উৎসবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম মণ্ডল। উৎসবের পতাকা উত্তোলন করেন পুনর্মিলনী উদ্যাপন কমিটি ২০১৩-এর আহ্বায়ক ইকবাল কবির। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা খালেদা আখতার। উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় ৯৬১ জন প্রাক্তন ছাত্রের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি স্থান পেয়েছে।