লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে গত সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পতাকা বৈঠক হয়েছে।

এতে ছয় সদস্যের দলের নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ ও বিএসএফের পাঁচ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার (ফালাকাটা)-১২৪ বিএসএফ ব্যাটালিয়নের উপপরিচালক কমল ভগত।

বিজিবি সূত্র জানায়, মোগলহাট ইউনিয়নের মোগলহাট সীমান্তে ধরলা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণকাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১৭ মার্চ সেখানকার নির্মাণকাজ বন্ধ করে দেন বিএসএফের সদস্যরা। এ বিষয় ছাড়াও নারী-শিশু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত খুঁটির মেরামতের ব্যাপারে আলোচনা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএসএফ শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ধরলা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ বিষয়ে আলোচনা করবে। এরপর তাদের মতামত জানাবে।