লালমনিরহাটকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। গতকাল সকালে শহরের মিশন মোড় চত্বরে এ মানববন্ধন হয়। লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও স্থানীয় একটি সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। এতে জেলার ব্যবসায়ী, সুশীল সমাজের নেতা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মূল বক্তব্য উপস্থাপন করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ আবদুল হামিদ।
আবদুল হামিদ বলেন, জেলাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, মোগলহাট শুল্ক ও স্থলবন্দর স্থাপনের ঘোষণা বাস্তবায়ন ও লালমনিরহাট বিমানবন্দর চালু করাসহ বিভিন্ন দাবির সফল বাস্তবায়ন সম্ভব হলে এ জেলার প্রায় তিন লাখ বেকারের কর্মসংস্থান হবে। এতে জেলার আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জেলাটি জাতীয় অর্থনৈতিক উন্নয়ন/প্রভাববলয়ে প্রবেশ করতে সক্ষম হবে।