লালমনিরহাটে আ.লীগ-সমর্থিত প্যানেল বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আবারও আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। গত রোববার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সভাপতি, খোরশেদ আলম সহসভাপতি, জেলা সিপিবির নেতা ও সচেতন নাগরিক কমিটির লালমনিরহাটের সভাপতি ময়েজুল ইসলাম সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলাম সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।

 কোষাধ্যক্ষ পদে আবদুর রশিদ প্রধান, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, লাইব্রেরি সম্পাদক রাজা মিয়া এবং সদস্য পদে জয়নাল আবেদীন, আশরাফ হোসেন, রুমাইনুল ইসলাম, ইয়াসমিন আরা বেগম, রুহিদাস চন্দ্র রায়, আবদুর রশিদ সরকার, মুর্শেদা বেগম ও সাইদুল ইসলাম নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান নুরুল ইসলাম আলম গত রোববার রাতে ফলাফল ঘোষণা করেন।