লালমনিরহাটে আজ থেকে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দফা বাস্তবায়নের দাবিতে আজ সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি। দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংক লরি এবং জেলা বাস-মিনিবাস-ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।
মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ধর্মঘটের প্রচারে মাইকিং করে জেলা মোটর মালিক সমিতি। ওই দিন দুপুরে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে পরিবহন ধর্মঘটের সমর্থনে এক সংবাদ সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান। এ সময় সাধারণ সম্পাদক আসাবুল হাবিব, সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সমেঞ্চলনে তাঁরা সাংবাদিকদের কাছে আট দফা দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো পাটগ্রাম-তিস্তা মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, অটোরিকশা, থ্রি-হুইলার, ট্রলিসহ ট্রাক্টর চলাচল বন্ধ করা, দিনের বেলায় মহাসড়কে ট্রলিসহ ট্রাক্টর চলাচল বন্ধ রাখা, জেলা শহরের মিশন মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ জেলার ব্যস্ততম স্থান থেকে অটোরিকশা স্ট্যান্ড অপসারণ।
সমিতির সাধারণ সম্পাদক আসাবুল হাবিব বলেন, সমস্যাগুলো সমাধানের জন্য বারবার স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হলেও এর সমাধান হয়নি।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে যে দাবিগুলো মানা সম্ভব তা আমরা মেনে নিয়েছি। আর যে দাবিগুলো জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণের সঙ্গে জড়িত, সেগুলোর বিষয়ে নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’