লালমনিরহাটে আজ ১৩০ কিমি দীর্ঘ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ মঙ্গলবার লালমনিরহাটে ১৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হবে। ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হবে।জেলার প্রবেশমুখ তিস্তা রেলওয়ে ব্রিজ থেকে বুড়িমারী জিরো পয়েন্ট পর্যন্ত এই মানববন্ধন করা হবে। কর্মসূচি চলবে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।৫ জুলাই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে আহ্বায়ক করে ২৫ সদস্যের ‘মানববন্ধন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।